, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিখোঁজ বহু

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারীরা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের তাল আল-হাওয়া এলাকার ওই বহুতল ভবনের প্রতিটি তলা ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া জীবিতদের উদ্ধারের পাশাপাশি মরদেহ বের করার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এরপরও ১০টি পরিবার ওই ভবনের অ্যাপার্টমেন্টগুলোতে বসবাস করে আসছিল।গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গাজায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের কঠোর বিধিনিষেধ রয়েছে। ফলে উদ্ধারকাজের প্রাথমিক পর্যায়ে তাদের প্রায় হাত দিয়েই ধ্বংসস্তূপ সরাতে হয়েছে। পরে কিছু ভারী যন্ত্রপাতি সংগ্রহ করে উদ্ধার অভিযান চালানো হয়। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের একজন কমান্ডারও রয়েছেন।

 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাসের এক কমান্ডার এবং উত্তর গাজায় অপর এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই দুই হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের চিকিৎসাসেবা কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় এক রোগী নিহত হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিখোঁজ বহু

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details