সংসদের শুরুতে উঠলো বাঁধন প্রসঙ্গ, স্পিকার বললেন ‘অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ’

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে জাতীয় সংসদ। অধিবেশনের শুরুতেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বিষয়টি সংসদের নজরে আনেন। তিনি বলেন, হয়তো এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না, তবুও তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নজরে আনতে চান। তিনি ইতালিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী বাঁধনের […]
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত প্রবাসীরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট […]
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ভলকার টুর্ক

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।সোমবার (৭ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান তিনি। ভলকার টুর্ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিতে স্বাধীন প্রতিষ্ঠান প্রয়োজন। […]
দায়িত্ব বাড়ল স্পিকার হাফিজের

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দায়িত্ব আরও বাড়ল। সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং ‘পিটিশন কমিটি’। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোট চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্যে […]
ভেনিসে মারধরের শিকার হয়ে বাঁধন ‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে’

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন। এদিকে মারধরের একটি ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটা স্পষ্ট। যারা এই হামলা করছিলেন, তাদের এক কর্মী বাঁধনকে দেখিয়ে ভিডিওতে বলছিলেন, ‘সে একজন ‘জুলাই জঙ্গী’। সে এখন ভেনিসে, […]