, ,
, ,

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ […]

সিরাজদিখানে চুরি, অপহরণ, চাঁদাবাজি ও অপপ্রচার,ভূয়া সাংবাদিক মোস্তফার বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী!

নিজস্ব প্রতিবেদক: সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে চুরি, অপহরণ, চাঁদাবাজি, জালিয়াতি এবং বিভিন্ন ব্যক্তি ও প্রশাসনের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে মোস্তফা নামের এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। শুধু সাধারণ মানুষই নয়, পুলিশ প্রশাসন ও পেশাদার সাংবাদিকদের নাম ভাঙিয়ে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই প্রতারক। নাম লেখার মতো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা […]

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকারকে […]

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন এবং বিদেশে অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রাপ্ত অভিযোগে আর্থিক অনিয়ম ও লেনদেনের যেসব অঙ্ক উল্লেখ করা হয়েছে, সেগুলো যোগ করলে প্রায় ১৩ হাজার কোটি টাকা দাঁড়ায়। […]

জাতিসংঘে বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী। এ সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় […]

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতরাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না। জানা গেছে, আগ্রাবাদের একটি কমিউনিটি […]

আশুলিয়ার ধামসোনা ইউপিতে সচিব মাসুদ করিমের কর্মদক্ষতায় সেবার মানোন্নয়ন,খুশি সেবাপ্রার্থীরা

জাহাঙ্গীর আলম রাজু নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসেবে মো. মাসুদ করিম যোগদানের পর পরিষদের দৈনন্দিন সেবা কার্যক্রমে গতি ফিরেছে বলে জানিয়েছেন সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, বিভিন্ন সরকারি সেবা ও নাগরিক সুবিধা পেতে আগের তুলনায় এখন কম সময় লাগছে। ফলে ইউনিয়ন পরিষদে সেবাপ্রত্যাশী মানুষের উপস্থিতিও বেড়েছে […]

আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ

জাহাঙ্গীর আলম রাজু নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা কার্যক্রমে গতি ও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়া নায়েব আবুল কালাম আজাদ দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা,সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং নথিপত্র যাচাই-বাছাইয়ে গুরুত্ব দেওয়ায় অফিসের সেবাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে […]

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, অস্ত্র-মাদক উদ্ধার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।  রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর […]

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন রিটটি দায়ের করেন। রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউনূস […]