উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে সাইদুর রহমান বাচ্চু

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে তাকে উত্তরা হাই কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। […]
জাতিসংঘ অধিবেশন: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ জন সফরসঙ্গী থাকবেন। প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ […]
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের এই মঞ্চে বক্তব্য দেবেন তিনি। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে […]
ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশে দায়িত্ব শেষে ঢাকা ছাড়ছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে […]
ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানি ও সহযোগিতার দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (২০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করেন। রায় প্রকাশের পর ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, এ রায়ের বিরুদ্ধে […]
রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে দেশটির লোহিত সাগর উপকূলের ইয়ানবু এলাকায় সৌদি রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনাও হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা। খবর বিসিসি। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই শনাক্ত […]