জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যনুযায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক […]
কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশ-বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও […]
জ্বালানির মূল্যবৃদ্ধি: এবার বাড়ল বাস ভাড়া

দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে, সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ […]
যুদ্ধের ভয়ে ইয়েমেন ছেড়ে জিবুতির শরণার্থী শিবিরে হাজারো মানুষ

আকাশে যুদ্ধবিমানের গর্জন শুরু হলেই কেঁপে ওঠে ইয়েমেনের ধুবাব শহরের ঘরবাড়ি। শিশুদের চিৎকার আর চারপাশের আতঙ্ক ৫০ বছর বয়সী ইব্রাহিম ইসাকে শেষ পর্যন্ত ভিটেমাটি ছাড়তে বাধ্য করেছে। পরিবারকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন আফ্রিকার দেশ জিবুতিতে। ইব্রাহিম ইসা একা নন। ইয়েমেনে হুতি ও সৌদি-সমর্থিত বাহিনীর দীর্ঘদিনের সংঘাত নতুন করে লোহিত সাগরের উপকূল ও বাব […]
রাশিয়ার নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, ৪৫০ আসনের দুমায় দলটি ৩৫৫টি আসন পেয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্টেট দুমার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল […]
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা: ট্রাম্পের বিরুদ্ধে ৩ গণমাধ্যমের মামলা

সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের তিন শীর্ষ গণমাধ্যম সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো। বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা স্থগিতের লক্ষ্যে […]
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক পৌঁছেছেন।ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের […]