ক্লিন ইমেজের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় বিএনপি নেতা আলহাজ্ব নজরুল ইসলামের নামও উঠে এসেছে। দলীয় ও স্থানীয় পরিচয় আলহাজ্ব নজরুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং […]
কারাগারের দেয়ালে হারিয়ে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭ বছরের জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির কঠিন সময়ে অনেক সম্পর্ক দূরত্বে হারিয়ে যায়। কেউ আবার সময়ের সঙ্গে নিজের অবস্থান বদলান। কিন্তু দীর্ঘ সাড়ে ১৭ বছরের কারাভোগ, নির্যাতন, নিপিড়নের পরও গিয়াস উদ্দিন আল মামুনকে এসবের কিছুই স্পর্শ করতে পরেনি। ২০০৭ সালে গ্রেপ্তারের পর জীবনের সাড়ে ১৭ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন গিয়াস উদ্দিন আল মামুন। ২০২৪ সালের ৬ আগস্ট […]
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

বৈধ পাসপোর্ট, ভিসা বা এন্ট্রি পারমিশন ও বিমান টিকিট থাকার পরও প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন হাইকোর্ট। আদালত এ বিষয়ে রুল জারি করার পাশাপাশি ইমিগ্রেশন পুলিশকে আবেদনকারীদের অভিযোগ ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করে কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পরবর্তী বিদেশযাত্রায় আবেদনকারীদের বাধা না দিতেও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া […]
এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ফ্রান্সের এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আসছে অক্টোবরেই এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানালেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ২৫টি বোয়িং কেনার দুইটি চুক্তির কথা চলতি বছরে প্রকাশ্যে এসেছে। যার মধ্যে গত ৩০ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের একটি […]
জামিন পেলেন তানজিন তিশা

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। একই […]
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে এলপিজির কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান এ কথা বলেন। জাতীয় […]
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেঃ মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী ৪ বছরের মধ্যে সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবে, কেউ বাদ যাবে না। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এ কথা বলেন তিনি। শাহে আলম বলেন, আগামী ৪ বছরে মধ্যে কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে যাবে। ১১ দলীয় ঐক্যের কর্মসূচি নিয়ে তিনি বলেন, বাইরের […]
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন। সূত্র জানা যায়, বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে বিস্তারিত ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী।
মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে মধ্যরাতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর তিনি এসব প্রেস পরিদর্শন করেন। দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত করা পাঠ্যবইয়ের কাগজ, বাঁধাই […]