, ,
, ,

গাজীপুরে পোশাক কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার আগুন ফায়ার সার্ভিসের সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। […]

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। শনিবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য […]

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবি প্রকাশ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি সৌজন্য ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকাশিত ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দেখা যায়। শনিবার (০৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ছবিটি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে […]

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির […]

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কৃষিখাতকে জাতীয় অর্থনীতির মূল ভিত্তি উল্লেখ করে একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৩ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্র্যাক-টু কূটনীতির আয়োজন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধন ও উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভাষণে প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার […]