, ,
, ,

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য […]

দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার ৮০ স্বর্ণবার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত […]

রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান জটিলতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক […]

সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা হামলা সানায়

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে দেশটির প্রধান তেল স্থাপনায় শনিবার (৩ অক্টোবর) হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক সেখানে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন। অন্যদিকে, হুথিরা অভিযোগ করেছে, সৌদি জোট গত কয়েক দিনে রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। গত মাসে ইয়েমেনের লোহিত সাগরের পুরো উপকূল এবং বাব আল-মানদেব প্রণালির […]

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

দাপুটে পারফরম্যান্সে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নেমেই গোল উৎসবে মাতে লিওনেল স্কালোনির দল। এই জয়ে স্কালোনির অধীনে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে আর্জেন্টিনা। ২০২৩ সালে কুরাসাওয়ের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মতো গোল করেছেন […]

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি মেলবোর্নে অবস্থিত ডিকিন […]