নিজ নিজ কর্মের মাধ্যমে অনুপ্রেরণাদায়ী তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এ সময় তাদের কাজের প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট থেকে পাস করে […]
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩২৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং […]
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি পরিদর্শন করেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম […]
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ভয়াবহ রূপ নিয়েছে, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে সেনাবাহিনীও। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি চারতলা ভবনে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি […]
সাবিলা-নেহালের বিচ্ছেদ নিয়ে জল্পনা, জড়াল শাকিবের নাম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা সাবিলা নূরের বিবাহিত জীবন নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা চলছে। ২০১৯ সালে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এসব আলোচনা ও গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সাবিলা। সম্প্রতি ফেসবুকে এ নিয়ে নানা পোস্ট […]