, ,
, ,

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে ওই কারখানার ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে এই আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের […]

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আবু হানিফ খানকে প্রার্থী করার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক সভায় আগামী ২৭ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেম্বারের পরিচালক আবু হানিফ খানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন […]

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রিসোর্টের ভেতর থেকে নারী ও শিশুসহ এসব লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদের সবাই পর্যটক। আগুনে পুড়ে যাওয়া […]

নেহা মুক্ত, দিপকের সন্ধান চায় সিজেপি

ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়ার পর […]

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট […]

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও হতাহতের আশঙ্কা করছে উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধারের […]