, ,
, ,

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইন্টারপোলের পাঠানো ইমেইলে নিশ্চিত করা হয়েছে। ইন্টারপোলের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো এক ইমেইলে তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী […]

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায়। তিনি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছে। রবিবার সকালে সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন […]

কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত বহু

কলকাতার চোরবাগানে দুর্গাপূজার মণ্ডপে প্রচণ্ড ভিড়ের মধ্যে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সপ্তমীর সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে মণ্ডপে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি দেখতে হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী […]

মেসির জোড়া গোলে মায়ামির টানা তৃতীয় জয়

লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোল ও প্রথম গোলে অবদানের সুবাদে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ের মধ্য দিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ‘দ্য হেরনস’ খ্যাত দলটি। একই সঙ্গে পেশাদার ফুটবলে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬-এ। ম্যাচের প্রথমার্ধে জর্জিয়ার দল আটলান্টা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা […]

উখিয়ায় রিসোর্টে আগুন, মালিককে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার  ওসি আতিকুর রহমান মজুমদার। পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় […]