যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সঙ্গে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। […]
মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে এবার করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না […]
ঈশ্বরদীতে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা

বিশেষ প্রতিনিধি : পাবনার রেলের শহর খ্যাত ঈশ্বরদীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শৈলপাড়া খায়রুজ্জামান বাবু সড়কের ডাক্তার আতিয়ার রহমান মল্লিক সাবেক যুগ্ম সচিবের মেয়ের জামাই সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম ও ঈশ্বরদী পৌরসভার প্রশাসক( চলতি দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব চর দখলের মতো জমি দখলের চেষ্টা করছেন। গত ৮/১০/২০২৬ তারিখে ঈশ্বরদী পৌরসভার […]
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে তিনি সেখানে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রীকে […]
অবশেষে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে প্রায় ৩ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় সচলের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে, বৃহস্পতিবার জরুরি নিরাপত্তার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু […]
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (জাইমা রহমান) একাধারে একজন আইনজীবী ও জাতিসংঘের একজন আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার)। আজ রোববার (২৫ অক্টোবর) এই তরুণ ও মেধাবী আইনজীবীর জন্মদিন।১৯৯৫ সালের এই দিনে ঢাকার ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। আজ তিনি […]
স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

অর্থনৈতিক অংশীদারি জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কূটনীতির বিকাশের লক্ষ্য নিয়ে ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরকালে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর […]
সাঈদীর মামলার বাদীর মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, রাতে দাফন

পিরোজপুর সদর আসনের সাবেক এমপি ও প্রয়াত জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃতদেহ নিয়ে শনিবার (২৪ অক্টোবর) দিনভর উত্তেজনার পর দিবাগত রাত ২ টায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে, স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের বাধার মুখে শনিবার দুপুর থেকেই তার মৃতদেহ […]
টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

পূজা ও সাপ্তাহিক মিলে টানা ৫ দিনের ছুটি শেষে আজ রবিবার (২৫ অক্টোবর) থেকে খুলেছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এদিন খুলেছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচ দিন ছুটি শেষে অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। […]