, ,
, ,

উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে হোটেল ইম্পেরিয়ালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট […]

রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নারিন্দায় অবস্থিত ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরিফে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ আহসানুল্লাহ (রহ.)-এর ১০১তম ইসালে ছাওয়াব মাহফিল। একই সঙ্গে আয়োজন করা হয়েছে পবিত্র কোরআনের হাফেজ ছাত্রদের দস্তারবন্দি (পাগড়ি প্রদান) অনুষ্ঠান। এ আয়োজনে কয়েক হাজার ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন […]

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না।তবে এ বিষয়ে নতুন কোনো অভিবাসননীতি নেওয়ার ইঙ্গিত দেননি তিনি।রোববার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী […]

ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে আজ সোমবার (২৬ অক্টোবর) বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। ‘মক্কা চুক্তি’র আওতাভুক্ত তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের এটি প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। পাকিস্তানের পক্ষে অংশ নেবেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন […]

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৩টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতৃত্বে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য […]

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ, বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। আইন নিজের হাতে তুলে না […]

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী। আটকদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, […]

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং […]

পরিচালককে ঘিরে অপপ্রচার: স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংঘবদ্ধ প্রচারণার অভিযোগ

হাওর অঞ্চল প্রতিনিধি কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়াকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে লেখালেখি ও অভিযোগ ছড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তাঁর সমর্থকদের দাবি, বিভিন্ন আইডি থেকে যাচাইহীন ও প্রমাণহীন তথ্য প্রচার করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তবে এসব […]