দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থাসহ দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা চলমান […]
শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য, ভাঙচুর ও যানবাহনে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গার্মেন্টস পোশাক শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য, শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের চলাচলের যানবাহনে হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে ঢাকাুগাজীপুরুটাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলনের প্রতি সমর্থন […]
শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের […]
তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে

রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই রিমান্ড মঞ্জুর করেন। গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের […]
রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো কোনো মহল রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে কারখানা বন্ধ করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে […]
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিরআমন্ত্রণে […]
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাদেরকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথগ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ […]
কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলে ধরবে বাংলাদেশ।সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবার অত্যন্ত সংক্ষিপ্ত সফরে […]
টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ও ভাতা বাস্তবায়নের দাবিতে শ্রমিক অসন্তোষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। […]
হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে হামলা, নিহত ২৪

যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসব ঘিরে একের পর এক বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব গোলাগুলির ঘটনা ঘটে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাতে হ্যালোইন উৎসব চলাকালে […]