, ,
, ,

গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং কীভাবে এর সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানার […]

নাহিদের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরছেন শ্রমিকেরা: রাশেদ খান

আগামী তিন মাস রাজপথে পাহারা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করেছেন মো. রাশেদ খান। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় জামায়াত ও এনসিপিকে পাশে পাওয়া যাবে না। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আন্দোলনে অরাজকতা সৃষ্টির সুযোগ […]

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। এসব পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম […]

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি পরীমনি। অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ […]

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং […]

আদালতে আত্মসমর্পণ করলেন পরীমণি, চাইলেন জামিন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি। এর আগে বুধবার আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে […]

সাভার ও আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের কর্মপরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ ডিইপিজেডের সব কারখানায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। এদিন সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে এসে কাজে যোগ দেন। অন্যান্য কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর […]

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । আজ সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মোংলা বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী […]