, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

গবেষণার মাঠ ফেরত চেয়ে আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের অবরোধ

 রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে পুরোনো বাণিজ্য মেলার মাঠ গবেষণার কাজে ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

গত কয়েক দিন ধরে তারা এ দাবি জানিয়ে আসছেন।বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি চালিয়ে যান। এর ফলে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শুরু করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের পুরো সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।সরেজমিনে দেখা গেছে, শেকৃবির শিক্ষার্থীরা আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়কের মাঝখানে অবস্থান নিয়ে তাদের বিভিন্ন দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।তাদের নির্ধারিত দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মনির বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা প্রায় ৫০০-৬০০ জন মিলে আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকার সড়কটি অবরোধ করেছিলেন।

তাদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয়ের নির্মাণকাজের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি যেন না হয়। এ মাঠটি যেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যবহার করা হয়। এসব দাবিতে তারা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তী সময়ে দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মনিরুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details