, ,
, ,

মেঘনা নদীতে ট্রলারডুবি, একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বাবা হেলাল উদ্দিন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহগুলো […]

চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি স্বাক্ষরিত হলে সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি জানান, নতুন প্রস্তাবে যেসব বিষয় রাখা হয়েছে, সেগুলো গত জুনে হওয়া ইসলামাবাদ […]

নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে […]

জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী?

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ‘Office of the President’-এর কর্মকর্তাদের তালিকায় তার নামের পাশে “Legal Officer – Bangladesh” পদবি উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। তিনি ২ […]

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় চার দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়ায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে (গাজী নজরুল) ফের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে এ […]

ফ্যামিলি কার্ড পাবেন জুবাইদা রহমানও: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মীর শাহে আলম বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, […]

পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন না করে পরীক্ষা শেষে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, আশা করি। এই নির্বাচন […]

শিবিরে শৈশব নয়, রোহিঙ্গাদের দরকার নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ: জাতিসংঘ

প্রায় এক দশক ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধানের পথ তৈরির তাগিদ দিয়েছে জাতিসংঘ। সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মতো অনুকূল পরিবেশ এখনো মিয়ানমারে তৈরি হয়নি। তবে রোহিঙ্গাদের কেবল জীবনধারণ নয়, অধিকার ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের সুযোগ প্রাপ্য। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এক উচ্চপর্যায়ের […]

গঙ্গার পানি বণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা বিধান রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি […]

জ্বালানি তেলের দাম আর বাড়ানো হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বরং পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়ে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব […]