, ,
, ,

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী […]

মুন্সিগঞ্জ লিগ্যাল এইড থেকে বের হওয়ার পর নারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে লিগ্যাল এইড অফিস থেকে বের হওয়ার পর এক নারীকে মারধর, শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী। বুধবার (২৩ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ থানায় দায়ের করা জিডিতে ভুক্তভোগী অনন্যা হাওলাদার (২৩) অভিযোগ করেন, ২০২৪ সালে […]

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি-জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতিকে তাঁর কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন আইনগত পদক্ষেপ ও কার্যক্রমের বিস্তারিত […]

গৃহায়ন কর্তৃপক্ষের ৩ এস্টেটে অবৈধ দখল ও বাণিজ্যিক ব্যবহার বন্ধে কঠোর অবস্থান

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন তিনটি বৃহৎ হাউজিং এস্টেট – হালিশহর, শেরশাহ ও ফিরোজশাহ আবাসিক এলাকায় পরিবেশ রক্ষা ও শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু হয়েছে। আবাসিক প্লটে অনুমতিবিহীন বাণিজ্যিক ব্যবহার, অবৈধ দখল, বকেয়া ভাড়া ও কিস্তি আদায় এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম ডিভিশনের নির্বাহী প্রকৌশলী কাজী […]

লঞ্চ ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বাড়াতে চান মালিকরা, বৈঠক বৃহস্পতিবার

জ্বালানি তেলের দাম বাড়ায় যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন মালিকরা। প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থা। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নৌমন্ত্রীর কাছে নতুন বর্ধিত ভাড়া নির্ধারণের এই প্রস্তাব দিয়ে মঙ্গলবার চিঠিটি […]

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যনুযায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক […]

কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশ-বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও […]

জ্বালানির মূল্যবৃদ্ধি: এবার বাড়ল বাস ভাড়া

দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে, সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ […]

যুদ্ধের ভয়ে ইয়েমেন ছেড়ে জিবুতির শরণার্থী শিবিরে হাজারো মানুষ

আকাশে যুদ্ধবিমানের গর্জন শুরু হলেই কেঁপে ওঠে ইয়েমেনের ধুবাব শহরের ঘরবাড়ি। শিশুদের চিৎকার আর চারপাশের আতঙ্ক ৫০ বছর বয়সী ইব্রাহিম ইসাকে শেষ পর্যন্ত ভিটেমাটি ছাড়তে বাধ্য করেছে। পরিবারকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন আফ্রিকার দেশ জিবুতিতে। ইব্রাহিম ইসা একা নন। ইয়েমেনে হুতি ও সৌদি-সমর্থিত বাহিনীর দীর্ঘদিনের সংঘাত নতুন করে লোহিত সাগরের উপকূল ও বাব […]

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, ৪৫০ আসনের দুমায় দলটি ৩৫৫টি আসন পেয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্টেট দুমার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল […]