, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ ওঠার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালির পুলিশের ভূমিকা এবং সেখানে পাওয়া নিরাপত্তা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁধন বলেন, যারা আক্রমণ চালাচ্ছেন, আমার মনে হয় তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। তারা আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে। আমার মনে হয় আক্রমণকারীরা নিজেদের স্থানটাই অনিরাপদ করছে। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা আসলে দুঃখজনক। এতে কিন্তু বিদেশের মাটিতে আমাদের নাম ক্ষুণ্ন হলো।

তিনি আরও বলেন, আপনারা দলকে ভালোবেসে আপনারা এমন করছেন তারা এমন করবেন না। কারণ আপনাদের পরিবার কষ্ট করবে। দলের নেতারা কিন্তু এটা দেখবে না তারা আরামে আছে ভিডিও বার্তা দিচ্ছে।

ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেশটিতে অবস্থানের সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

এর আগে ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। গত ৭ সেপ্টেম্বর রাতে মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে হেনস্তা ও হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সে সময় বাঁধনের দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে।

ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনের সঙ্গে বাঁধনের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন এই অভিনেত্রী। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে।

হামলার অভিযোগের পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে ব্যাপক আলোচনা হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকেও তাকে আইনি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। একই ঘটনায় বাংলাদেশ সরকারও উদ্বেগ প্রকাশ করে। বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরার কথা জানায় বাংলাদেশ। ঘটনার পর বাঁধনও দৃঢ় অবস্থান নেন। তিনি জানিয়েছিলেন, ঘটনার শেষ দেখে ছাড়বেন।

প্রসঙ্গত, বাঁধন ইতালিতে গিয়েছিলেন তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ও রচিত সিনেমাটি। চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে হামলার অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details