সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। খবর আনাদোলু এজেন্সির। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বিমানঘাঁটির […]
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে সংকট শুরুর আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী […]
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, […]
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, এগুলো নানা ধরনের ঘুষখোরি, লুটপাট করে। যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে এসেছে। অন্যায়, অভিচারের বিচার সব দেশেই জনগণের চাওয়া ছাড়াই হয়। বাংলাদেশে দিন-রাত ও বছরের পর বছর কান্নাকাটি করেও এ […]
আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সমন্বয় সভা করে নিরাপত্তাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়েছে। ইতোমধ্যে সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর […]
ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা

ইয়েমেনের বন্দরনগরী মোখা পতনের পর দেশটির সরকারি বাহিনীর সঙ্গে হুথি বাহিনীর তীব্র লড়াই শুরু হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ এবং উত্তরাঞ্চলের মারিবের কাছে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ চলছে।এদিকে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবেও হামলা জোরদার করেছে। অন্যদিকে সৌদি আরবও হুথিদের লক্ষ্য করে জোরালো হামলা চালাচ্ছে। তাইজ শহরের দক্ষিণ-পশ্চিমে মাকবানাহ জেলায় হুথি ও সরকারি বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু […]
ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ ওঠার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালির পুলিশের ভূমিকা এবং সেখানে পাওয়া নিরাপত্তা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁধন বলেন, যারা আক্রমণ চালাচ্ছেন, আমার মনে […]
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হয়। সিঙ্গাপুরে ক্যাপ্টেন মহিউদ্দিনের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হবে। তার সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রয়েছেন। এ ছাড়া ওই মেডিকেল ফ্লাইটে একটি […]