, ,
, ,

ঢাকার ‘কিং’ খ্যাত মির্জা আব্বাস এমপির জাতীয় সংসদে দাপ্তরিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ‘কিং’ খ্যাত, পরোপকারী ও মানুষের আপদ-বিপদে পাশে দাঁড়ানো রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি জাতীয় সংসদে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে গিয়ে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের […]

পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। […]

মার্কিন হামলায় ইরানে নারী-শিশুসহ ১০৫ জন আহত, পাল্টাপাল্টি হুমকি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে ঘিরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। এ হামলার পর পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো সময় ইরানের ওপর আবারও […]

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

আগামী বছরের বিশ্ব ইজতেমা ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বে আয়োজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমার তারিখ নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। আলোচনার ভিত্তিতেই ৮ থেকে […]

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে। এ […]

সাড়ে ৪ হাজার কোটি থেকে ১৬ হাজার কোটি: সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে ব্যয়বৃদ্ধি নিয়ে নয়ছয়

কাজের অগ্রগতি ১০ শতাংশের নিচে থাকতেই কেন বাড়ল ব্যয়? আলোচনায় আসিফ মাহমুদের ভূমিকা, দুদকের অনুসন্ধানেও উঠছে নানা অভিযোগ স্টাফ রিপোর্টার , ঢাকা: ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শুরুতে ৪ হাজার ৫৯৭ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত প্রকল্পটির ব্যয় প্রথম সংশোধনে বেড়ে দাঁড়ায় ৭ হাজার […]

সেবাপ্রার্থীবান্ধব ভূমি সেবায় আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে পরিবর্তনের উদ্যোগ

জাহাঙ্গীর আলম রাজু ,নিজস্ব প্রতিবেদক:  দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা কার্যক্রমে গতি ও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়া নায়েব আবুল কালাম আজাদ দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা,সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং নথিপত্র যাচাই-বাছাইয়ে গুরুত্ব দেওয়ায় অফিসের সেবাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে প্রতিদিনই […]

হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, নিহত দুই নাবিক

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতের ওই ঘটনায় জাহাজটিতে থাকা ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। সৌদি আরবের জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান বাহরি বুধবার জানায়, সোমবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের ‘সিদর’ নামের একটি জাহাজ নিরাপত্তাজনিত একটি ঘটনায় আক্রান্ত […]

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম নামে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে এ দুর্ঘটনা ঘটে। জেলেদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন […]