, ,
, ,

উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলে বিলম্ব ও ব্যয়ের কারণ খতিয়ে দেখে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এর আগে […]

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। এর মধ্যে ৫ হাজার নেবে কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক।  বুধবার (০৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধি দল সাক্ষাৎ করে। সেখানে এ বিষয়ে আলোচনা হয়। পরে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র […]

জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি; কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি। তিনি বলেন, রাষ্ট্র কখনোই এই শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এ দেশে যেন আর কোনোদিন এই ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর […]

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।পরিপত্রে বলা হয়েছে, সরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের […]

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের কাছে গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসভবনের গেটের সামনে আগুনের শিখা দেখা যায়। পরে […]

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী […]

হাটহাজারীতে অনুশীলনের সময় দুর্ঘটনা, ২ সেনা নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন।এ সময় এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে।আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পাতায় বুধবার দুপুরে বলা হয়, ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই ‘আকস্মিক দুর্ঘটনা’ ঘটে। পোস্টে বলা হয়, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় পাঠানো হচ্ছে। দুর্ঘটনার […]

সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে সৌদি আরবের ৩০টির বেশি হামলার দাবি করেছে। এর একদিন আগে এই বিদ্রোহীরা প্রতিবেশী দেশটিতে বড় ধরনের হামলা চালায়। এতে কয়েক ডজন মানুষ আহত হন। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হুতি বিদ্রোহীদের আলমাসিরাহ টেলিভিশন জানায়, গত কয়েক ঘণ্টায় সৌদি বিমান মারিব, আল-জাওফ, তাইজ ও হোদেইদা প্রদেশের […]

হরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন ড্রোন আটক করলো ইরান

হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান। এর মধ্য দিয়ে সামরিক অভিযানে কীভাবে পানির নিচে চলাচলকারী ড্রোন ব্যবহার করা হচ্ছে, তার একটি বিরল চিত্র সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জব্দ করা যানটি ডাইভ-এলডি মডেলের একটি বড় স্বয়ংক্রিয় পানির নিচের যান। এটি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল তৈরি করেছে। প্রায় […]