, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। এর মধ্যে ৫ হাজার নেবে কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক।  বুধবার (০৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধি দল সাক্ষাৎ করে। সেখানে এ বিষয়ে আলোচনা হয়। পরে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ বলেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হয়েছে। তাদের একটা প্রতি‌নি‌ধি দল এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের একটা প্রতি‌নি‌ধি দল আগামী মাসে আসবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। তারপর এগুলো চূড়ান্ত হবে।

ওমানের ভিসা খোলার বিষয়ে সরকার কূট‌নৈ‌তিকভাবে চেষ্টা করছে জা‌নিয়ে শামা ওবায়েদ বলেন, ওমানের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এটা হয়েছে। আমরা চেষ্টা কর‌ছি কূটনৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদে‌শিরা রেগুলার যেতে পারে।

তি‌নি ব‌লেন, আমরা দক্ষ অভিবাসনের ওপর জোর দিচ্ছি, এটা আমরা ওমান সরকারকে তুলে ধরেছি। আমরা চাচ্ছি যে আরও বেশি করে দক্ষ মানুষ যেন এখান থেকে যেতে পারে এবং বাংলাদেশের মানুষ ওখানে গিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। সে জায়গাটিতে তারাও আগ্রহী এবং সে ব্যাপারে আমরা দুই দেশ কাজ কর‌ছি।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ওমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details