, ,
, ,

দীর্ঘ ৬ বছরের বন্দিজীবনের অবসান, পরিবারে ফিরলেন বৃদ্ধ অনিল কান্তি শীল

বান্দরবান প্রতিনিধি: লোহার দরজার ওপারে কেটে গেছে জীবনের মূল্যবান অর্ধযুগ। অনিশ্চয়তা, নিঃসঙ্গতা আর অপেক্ষার দীর্ঘশ্বাসে ভরা সেই দিনগুলো শেষে অবশেষে মুক্তির আলো দেখলেন ৭০ বছরের বৃদ্ধ অনিল কান্তি শীল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বান্দরবান জেলা কারাগারের ফটক পেরিয়ে বাইরে আসতেই যেন ভেঙে পড়েন তিনি। সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের দেখে নিজেকে আর সামলাতে পারেননি। […]

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতিসন্তান আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

আশরাফুল খান: প্রশাসনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, স্থানীয় সরকার, নগর জনস্বাস্থ্য, উন্নয়ন প্রকল্প, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে বহুমাত্রিক কর্মঅভিজ্ঞতার অধিকারী ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (Director General) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃতিসন্তান আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান (লিটন) এর আগে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব […]

মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির

কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, অতিমাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও […]

বাদশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শারীরিক ও মানসিক— সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি: ঈশা রিখী

বলিউড ও পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ ঈশা রিখী ও র‌্যাপার বাদশাহ ২০২৬ সালের মার্চ মাসে গোপনে বিয়ে করলেও, মাত্র পাঁচ মাসের মাথায় পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে অভিনেত্রী রয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-তে। সেখানেই নিজের ভাঙা সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সহপ্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনে ঈশা রিখী ইঙ্গিত দেন, তার সাবেক […]

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরু

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এদিকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) লগইন করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। […]

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সরাসরি অংশ নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা দ্বিতীয় বছর জাতিসংঘের বার্ষিক অধিবেশনে সশরীরে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হচ্ছে তাকে। একই সঙ্গে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। […]

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধটি আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তাঁর তৎকালীন সময়ের একটি ঐতিহাসিক ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে নিবন্ধটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে […]