সংরক্ষিত এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে জাতীয় সংসদের ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায়, সংসদের ৩২৩ […]
সিরাজদিখানে শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধরের ঘটনায় একজন আটক

সিরাজদিখান: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইললট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে একজনেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এ […]
ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

দেশীয় শোবিজের পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের প্রথম প্রেমের চিঠি পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। অনুষ্ঠানে প্রভার কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। জবাবে প্রভা বলেন, ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল সেও মনে হয় সেভেন-এইটে পড়ত। সে-ও ছোটই ছিল। চিঠি পাওয়ার পর ভীষণ […]
মুহুরী-কহুয়া নদী প্রকল্পের পুনর্বাসন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরামের খেয়াঘাট মুহুরি ব্রিজ সংলগ্ন চরে ‘মুহুরি, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের মূল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে পড়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগের নির্দেশের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের […]
বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় যুক্তরাষ্ট্রে তৈরি পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস’ কার্যক্রমের আওতায় এসব কিট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১লা অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন […]
বিজয়ের মাসে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয়ের মাসে কোনো অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আনসার বাহিনীর কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার […]
এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। জারি করা স্মারক অনুযায়ী, অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে এ নাম পরিবর্তন কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ […]
নৌপথেও বাড়ল ভাড়া

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২২ পয়সা এবং এরপরের দূরত্বে ১৯ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে জনপ্রতি সর্বনিম্ন ভাড়াও ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। নতুন ভাড়া গত ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। […]
ফেনীর পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে প্রধানমন্ত্রীর নানা এস্কান্দার মজুমদারের বাড়ি। তার মা ও প্রয়াত বিএনপি […]