, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধরের ঘটনায় একজন আটক

সিরাজদিখান: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইললট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে একজনেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাত্যহিক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এসময় ওই শ্রেণি কক্ষে অন্য আরেক শিক্ষার্থীর চাচা পরিচয়ে রাজদিয়া গ্রামের
নাহিদ শেখ শ্রেণিকক্ষে প্রবেশ করে একই শ্রেণীর ১৩ বছরের হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতরেই তিনবার আছাড় দেন, যা সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়। এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে এগিয়ে আসেন।

পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং বিষয়টি সিরাজদিখান থানা পুলিশকে জানান।খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। আটক নাহিদ শেখ উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে। এদিকে ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।এ বিষয়ে রাত রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন বলেন, আমি ঘটনা শোনার সাথে প্রধান শিক্ষককে ব্যবস্থা নিতে বলেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রধান শিক্ষকের কাছে বিচার না দিয়ে এভাবে শ্রেণীর পক্ষে ঢুকে ছাত্রকে মারধরের বিষয়টি খুবই লজ্জাজনক। ঘটনাটি যে ঘটিয়েছে নাহিদ তার সর্বোচ্চ শাস্তি আমরা চাই। জানা গেছে,গতকাল ৩০ সেপ্টেম্বর বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। এই নিয়ে আজ এক ছাত্রের অভিভাবক চাচা এই ছাত্রকে মারধর করে। সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন বলেন,অভিযুক্ত থানায় আটক আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details