সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত? নজর দিন ৫ অভ্যাসে

রাতে দীর্ঘ সময় ঘুমানোর পরও মাঝেমধ্যে শরীর অসুস্থ বা ভারী লাগতে পারে। তবে দিনের পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি অনুভব করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করলে উপকার পাওয়া যেতে পারে। রাতে বিছানায় শুয়ে দীর্ঘ সময় মোবাইলে রিলস দেখা কিংবা গেম খেলার অভ্যাস অনেকেরই রয়েছে। […]
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. আরিফ রেজা। রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), […]
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়েও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের […]
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীসহ নিহত ১৮

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে। এ ঘটনায় আহত আরও এক ডজনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাদ ধসে পড়ার সুনির্দিষ্ট […]
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। […]
আলমডাঙ্গায় শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইস (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিলের বাসিন্দা রেজাউল হকের ছেলে। আটক […]
চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা দেশে পৌঁছান। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। […]
প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা […]
মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মক্কা অঞ্চলে তাদের এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজেলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন […]
৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, ৪০ দিনের যুদ্ধের পর ইরান আরও উন্নত অস্ত্র অর্জন করেছে। বুধবার এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য অযৌক্তিক হলেও এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের একটি সাফল্য প্রয়োজন। মুখপাত্র আরও বলেন, […]