গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর, আহত ২ পুলিশ

গোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাঁধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার রঘনুথপুর এলাকায় বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মিরা মিছিল করার সময় টহল পুলিশের একটি দল […]
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি

পুলিশের ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। সভায় পুলিশ সদস্যদের আচরণ, দায়িত্ববোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন […]
মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী।শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন তিনি। সম্মেলন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত […]
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয় দিয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।পুলিশ সুপার জানান, আবু হুরায়রা বিভিন্ন ভুয়া […]
ঢাকা মহানগর উত্তর বিএনপিতে শেষ মুহূর্তের সমীকরণ: সভাপতি পদে আলোচনার কেন্দ্রে মামুন হাসান, কফিল উদ্দিন ও মিল্টন

স্টাফ রিপোর্টার : রাজধানীর রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বাড়ছে কৌতূহল, প্রত্যাশা ও নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় একাধিক অভিজ্ঞ নেতার নাম উঠে আসায় শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ড কাদের ওপর আস্থা রাখে, সেদিকেই এখন সবার দৃষ্টি। সভাপতি […]
গাজীপুরে আবারও ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি : আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে। এবার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।শনিবার (২৪ অক্টোবর) কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা ও কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা […]
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি সেবার মানের অবনতি ও শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির প্রধান ছাত্র সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস অব ফ্রান্স (ইউএনইএফ)। এ ছাড়া আগামী সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ ৩০ ও ৩১ অক্টোবরের কাছাকাছি সময়ে, মধ্যাঞ্চলীয় শহর অরলিন্সে সমাবেশের পরিকল্পনা করেছে প্রধান বিরোধী দল। নতুন কর্মসূচিকে কেন্দ্র করে […]
ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৪১ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৩৩ জন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার ২৩ অক্টোবর রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬ টি সরাসরি ফ্লাইট এবং ৭৫ টি ট্রানজিট ফ্লাইট ছিল। সরাসরি ফ্লাইটের মধ্যে […]
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। পুলিশ জানায়, এ হামলার সঙ্গে […]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুজনের […]