, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ফিরেছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরাও। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

পাঁচ দিনের নিউইয়র্ক সফরে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

সফরকালে মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details