, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

গাজীপুরে পোশাক কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার আগুন ফায়ার সার্ভিসের সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে কোনাবাড়ির ১টি, গাজীপুর সদর ফায়ার স্টেশনের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টিকে যুক্ত করা হয়। অবশেষে ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভবনের তিন তলায় আগুন লাগার পর চারপাশে তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ৭০ জন শ্রমিককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, পোশাক কারখানার ফেব্রিকস গুদামে আগুনের সূত্রপাত ঘটেছিল। সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ভেতরে স্তূপীকৃত সুতা ও কাপড়ের কারণে পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছুটা সময় লাগবে। বর্তমানে ভেতর থেকে কাপড়ের রোল সরিয়ে ডাম্পিং ও নির্বাপণের কাজ চলছে।

দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা অন্য কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details