, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আবু হানিফ খানকে প্রার্থী করার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক সভায় আগামী ২৭ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য চেম্বারের পরিচালক আবু হানিফ খানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আবদুল কাদের শেখ এবং চেম্বারের পরিচালকবৃন্দ।সভা চলাকালে ভাইস প্রেসিডেন্ট আবদুল কাদের শেখ আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু হানিফ খানের নাম প্রস্তাব করেন।

পরে চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আবদুল কাদের শেখ এবং উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে আবু হানিফ খানকে সভাপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে সভাপতি পদে আবু হানিফ খানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর ২০২৬ রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু হানিফ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details