, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

নাহিদের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরছেন শ্রমিকেরা: রাশেদ খান

আগামী তিন মাস রাজপথে পাহারা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করেছেন মো. রাশেদ খান। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় জামায়াত ও এনসিপিকে পাশে পাওয়া যাবে না। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আন্দোলনে অরাজকতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে তিনি লেখেন, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। তাঁর দাবি, দীর্ঘ সময় আড়ালে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। যেকোনো সামাজিক আন্দোলন গড়ে উঠলে সেখানে দলটির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাশেদ খান প্রশ্ন তোলেন, আওয়ামী লীগবিরোধী অবস্থানে শহীদ ওসমান হাদীর পথ জামায়াত ও এনসিপি অনুসরণ করতে পারবে কি না। তাঁর মতে, তা করতে না পারলে রাজনৈতিক স্বার্থে শহীদ ওসমান হাদীর নাম ব্যবহার করা হচ্ছে বলে ধরে নিতে হবে। জামায়াত ও এনসিপি শহীদ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে রাশেদ খান বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে মজুরি বোর্ড ঘোষণা দিয়েছে। সেখানে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা। কারও এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম শ্রমিকদের আন্দোলনকে উসকে দিয়েছেন। নাহিদের বক্তব্য—‘অতীতে আন্দোলনে আওয়ামী লীগ জামায়াত ভূত দেখতো, এখন বিএনপি আওয়ামী লীগ ভূত দেখছে’—উদ্ধৃত করে তিনি প্রশ্ন তোলেন, এর মাধ্যমে আন্দোলনে শ্রমিকবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণকে সমর্থন দেওয়া হচ্ছে কি না।

রাশেদ খানের অভিযোগ, আন্দোলনের নামে অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অবস্থান নিচ্ছেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি আরও দাবি করেন, বর্তমান বিএনপি সরকারকে একদিকে জামায়াত ও অন্যদিকে পতিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলা করতে হচ্ছে। তাঁর ভাষ্য, রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলায় বিএনপিকেই এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদবিরোধী অবস্থানে জামায়াত ও এনসিপিকে আর পাশে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেষে রাশেদ খান দাবি করেন, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে গার্মেন্টস শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টস কর্মীরা।’

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details