চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনারে মিলেছে সম্পূর্ণ সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার, আরেকটি বিএমডব্লিউ সেডানের সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক। কাস্টমস নথিতে যেসব পণ্য আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল, কায়িক পরীক্ষায় তার সঙ্গে কন্টেইনারে পাওয়া পণ্যের বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। এ ঘটনায় মিথ্যা ঘোষণায় গাড়ি […]
তুরস্ক সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও […]
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

সরকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।সফরকালে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের বর্তমান অগ্রগতি, ইতিবাচক উদ্যোগ ও বিদ্যমান চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন ফরিদা শহীদ। বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে […]
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও গণগ্রেপ্তারে উত্তাল ফ্রান্স

ফ্রান্সজুড়ে শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি ও বিভিন্ন সংকট সমাধানের দাবিতে চলমান ছাত্র আন্দোলন মঙ্গলবার বড় আকারের বিক্ষোভে রূপ নিয়েছে। গত এক সপ্তাহের আন্দোলনে পাঁচ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার এবং অন্তত ১৯০ শিক্ষার্থী আহত হওয়ার পর দেশজুড়ে সর্বাত্মক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র সংগঠনগুলোর আহ্বানে শিক্ষার্থী, অভিভাবক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা ফ্রান্সের বিভিন্ন […]
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী কবে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় […]
শিশুর নিরাপদ শৈশব নিশ্চিতে বৈষম্যহীন পরিবেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

একটি উন্নত, জ্ঞানভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন এবং স্নেহ-মমতায় পূর্ণ অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, “আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুস্থ […]
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি আরও মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে ভবিষ্যতে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব […]
শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের […]
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার, ৭২ ঘণ্টায় তদন্ত প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় উপাচার্য এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে, হামলার ঘটনায় প্রশাসনের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা […]
অপরাধের বিচার ছাড়া জাতীয় পুনর্মিলন সম্ভব নয়: ডেপুটি স্পিকার

আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তাঁর ভাষ্য, যারা রাষ্ট্রীয় সহিংসতা ও অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশনের’ শেষ দিনে ‘দ্য গ্র্যান্ড কনভারসেশন: জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক […]