দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টিসহ (সিজেপি) কয়েকটি ছাত্র সংগঠনের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে এখন পর্যন্ত দিল্লিতে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে আটকে রাখতে স্টেডিয়ামগুলোকে ব্যবহার করা হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের […]
জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি প্রস্তুত করেছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান: রিজভী

স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেসক্লাবে শহীদ জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকীর স্মরণসভায় বক্তব্য | দুর্গাপূজার মণ্ডপ পাহারায় নেতাকর্মীদের প্রতি আহ্বান ঢাকা, ১০ অক্টোবর ২০২৬: ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মূল পটভূমি ও ক্ষেত্র বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির […]
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল প্রায় ৫টার দিকে তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখনীর মাধ্যমে আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করার স্বীকৃতি হিসেবে অ্যান কারসনকে […]
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব […]
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলায় নিহত ৩

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে। একই সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে।রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আর আবহা বিমানবন্দরের স্থাপনায় হামলায় নিহত হয়েছেন দুজন এবং আহত হয়েছেন ২৮ […]
জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গোয়ার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন নানা পাটেকর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। তবে কোনো সাড়া পাওয়া যায়নি। ভোর ৫টা ২০ মিনিটে […]
স্থানীয় সরকার নির্বাচন প্রার্থী বাছাইয়ে ৫-পাঁচ মানদণ্ডে গুরুত্ব বিএনপির

স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ এখনো ঘোষণা হয়নি। তবে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি এলাকায় একক ও বিজয়ী হওয়ার মতো প্রার্থীকে সমর্থন দেওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ, মতামত গ্রহণ […]
পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত রূপপুর

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এখন পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত। বর্তমানে কেবল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। অনুমতি পেলেই কেন্দ্রের রিঅ্যাক্টরে স্বয়ংস্পূর্ণ পারমাণবিক চেইন রিঅ্যাকশন শুরু হবে, যা কেন্দ্রটিকে সক্রিয় অপারেশনের পর্যায়ে নিয়ে যাবে। এর ফলে চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ […]
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আগামীতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বিকশিত হয়। তবে বিতর্ক যেন শুধু তর্কের জন্য তর্ক না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য হতে […]
চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনারে মিলেছে সম্পূর্ণ সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার, আরেকটি বিএমডব্লিউ সেডানের সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক। কাস্টমস নথিতে যেসব পণ্য আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল, কায়িক পরীক্ষায় তার সঙ্গে কন্টেইনারে পাওয়া পণ্যের বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। এ ঘটনায় মিথ্যা ঘোষণায় গাড়ি […]