বিলুপ্ত র্যাব, যাত্রা শুরু এসআরবির

প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নিয়ে যাত্রা শুরু করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ।তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কার্যক্রম শুরু করেছি।এদিন আয়োজিত সংবাদ […]
চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধিতে স্বাস্থ্যমন্ত্রীর ৪ দফা প্রস্তাব

চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করতে চারটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অগ্রাধিকারগুলো হলো—ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা। বুধবার (১৬ সেপ্টেম্বর) চীনের হাইকোতে অনুষ্ঠিত ‘বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম ২০২৬ হাইকো কনফারেন্সে’ দেওয়া বক্তব্যে […]
মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছাকাছি হুথিদের পাঠানো একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার জোটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (জিএমটি ১৫:৫০) ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করে ধ্বংস করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে […]
ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে তৃতীয়বারের মতো একটি প্রস্তাব পাস হয়েছে মার্কিন কংগ্রেস। ২২০-২০৪ ভোটে পাস হওয়া প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি সাতজন রিপাবলিকান সদস্যও ভোট দেন। প্রস্তাবটির মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালানো এবং মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। […]
সরকারি সফরে জাপানের পথে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন। বুধবার তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে […]
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

এশিয়ান গেমসের পর জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিকে ই-মেইলে জানিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও চালিয়ে যাবেন ওয়ানডে অধিনায়কত্ব। দীর্ঘদিন ধরে টাইগ্রেসদের দুই ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব সামলে আসছেন জ্যোতি। তার নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে আইসিসির সবশেষ কয়েকটি […]
শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি?

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, খারিজ ও খাজনা সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ভূমি অফিসের নায়েব নাসিরের সহযোগী হিসেবে পরিচিত উমেদার কাউসার। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, নামজারি-খারিজের কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার কথা বলে সেবাপ্রার্থীদের কাছ থেকে ৫০০ […]
শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান

শিশুদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা […]
মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অভিযুক্ত অপর চার আসামি যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ […]
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত […]