বই বর্তমানকে বুঝতে ও ভবিষ্যতকে নিয়ে ভাবতে শেখায়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বই শুধু আমাদের জ্ঞান দেয় না; বই আমাদের চিন্তার শক্তি দেয়, ইতিহাসকে ধারণ করতে শেখায় এবং ভবিষ্যতের পথ দেখায়। ইতিহাস না জানলে বর্তমানকে বোঝা যায় না, আর বর্তমান না বুঝলে ভবিষ্যতের পথ তৈরি করা যায় না। তাই আমাদের পড়তে হবে, জানতে হবে এবং ভাবতে হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম […]
রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। এ সময় রোহিঙ্গা সংকটসহ […]
একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৩ আইন কর্মকর্তা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ করা ওই ৩ আইন কর্মকর্তা হলেন- অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা। এর আগে সম্প্রতি পদত্যাগ করেন সহকারী […]
বিপিসির চেয়ারম্যান হলেন ড. রফিকুল ইসলাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। এর মধ্য দিয়ে প্রায় ৫০ দিন পর বিপিসি একজন নিয়মিত চেয়ারম্যান পেলেন। এর আগে গত ২৬ […]
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে বদলি বন্ধ থাকবে। ১৪ হাজার শিক্ষকের পদায়ন হলে তখন আবার বদলি শুরু হবে।
বিরামপুর সীমান্তে অর্ধশতাধিক নারী ও পুরুষকে ‘পুশ ইন’ এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা প্রতিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। […]
ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই যমজ বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া বোন তারানেহ রহিমি এবং তার যমজ বোন রোমিনা রহিমি গত জানুয়ারির বিক্ষোভে অংশ নিয়েছিলেন।দুই বোনের বয়স তখন ১৯ বছর এবং তারা উচ্চবিদ্যালয়ে পড়তেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি গভীর রাতে তাদের […]
কেপ ভার্দেতে পাহাড়ি খাদে বাস, ২৫ শিশু-কিশোর নিহত

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (০৫ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো নিশ্চিত করেছেন।উদ্ধারকারী সূত্র জানায়, ৩২ জন যাত্রী নিয়ে […]
সংঘাত-হানাহানি নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজনীতির নামে কোন সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা বা সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ, রক্তপাতের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া গেছে। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি […]
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ভোটগ্রহণ হবে ধাপে ধাপে

চলতি মাসের (সেপ্টেম্বর ২০২৬) মধ্যেই বহুল প্রতীক্ষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে সরকারের ব্যয় সংকোচন নীতি বজায় রাখা এবং শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্বাচন একবারে না করে ধাপে ধাপে সম্পন্ন করা হবে। রবিবার (০৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার […]