রাষ্ট্রপতির মার্জনায় দণ্ডমুক্ত এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন ইস্যুতে আন্দোলনের কারণে বরখাস্ত ও লঘুদণ্ডপ্রাপ্ত ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার। গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রবিবার (০৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়। শাস্তি মওকুফ পাওয়া কর্মকর্তারা হলেন—উপকমিশনার মো. […]
৬১ লাখ টাকার অডিট আপত্তি নিয়ে পৌরসভার ব্যাখ্যা, অডিট আপত্তির দাপ্তরিক নেই নথি

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে ৬১ লাখ টাকার অডিট আপত্তি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের দাবি, প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা অভিযোগের সঙ্গে পৌরসভার দাপ্তরিক নথির মিল নেই। প্রকৌশল বিভাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ-সংবলিত কোনো অডিট আপত্তির চিঠিও পৌরসভায় পাওয়া যায়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, […]
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় এ আহ্বান জানান তিনি। সভায় […]
রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস

অনলাইন ডেস্ক: রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (জেএমবি) ৭ সদস্যের ২ জনের মৃত্যুদণ্ড বহাল ও ৫ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জানা যায়, মৃত্যুদণ্ড বহাল দু’জন হলেন মাসুদ রানা ও লিটন […]
সিফাতের অতিরিক্ত বিলের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন চিত্র

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় ভিডিও প্রকাশ করেছিলেন গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ। ওই ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হলে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। তবে সিফাতের উত্থাপিত অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে ভিন্ন চিত্র পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। সিফাত […]
দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি। রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার মো. বেলাল হোসেন ও নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির […]
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি […]
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকীকে হাইকোর্টের জামিন

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২০০৮ সালের একটি প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশাকে গ্রেফতারের […]
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি। সফরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি। সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বেলা ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম […]
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে প্রাণ হারালেন ১১ জন

ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন। গ্রিনিচ মান সময় শনিবার রাতে দেশটির হামেদান-সানান্দাজ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ট্যাংকারটির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপর্যয় […]