, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বক্তব্যে সরকার বিব্রত: রুহুল কবির রিজভী

ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তর ও ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে; তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই পুলিশ বাহিনীকে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আইজিপির বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বক্তব্য আমাদের ভাবিয়ে তুলেছে। এ ধরনের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।’

তিনি আরও বলেন, দেশে আইন থাকার পরও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের কোনো সুযোগ নেই। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ করেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিগত ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেই আমরা এই অবস্থানে এসেছি। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানে যুবসমাজের ভূমিকা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, যুবকদের সুসংগঠিত থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তারা কোনো ধরনের টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে জড়াবে না। একই সঙ্গে যুবকরা যেন সাধারণ মানুষের ভীতির কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও তিনি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন।

তিনি বলেন, যুবদল সবসময় ইতিবাচক ধারা বজায় রেখেছে। দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details