, ,
, ,

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসির) ৪৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান হাজী মোঃ রমিজ উদ্দিন মোল্লা (রমু)

 স্টাফ রিপোর্টার: পিতার জনসেবার ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন হাজী মোঃ রমিজ উদ্দিন মোল্লা (রমু) । বৃহত্তর উত্তরা এলাকার চেয়ারম্যানপাড়া, বর্তমান দক্ষিণ খান থানার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান তিনি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের […]

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, রাজধানীর গেন্ডরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন […]

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ […]

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে […]

ইশরাকের জন্য আরো বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে: মাহদী আমিন

মন্ত্রিসভা থেকে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয় বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (১৯ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এ কথা লেখেন মাহ্দী আমিন। মাহ্দী আমিন তার ফেসবুকে লেখেন, ‘ইশরাক হোসেনের এই ঐতিহাসিক, অভূতপূর্ব পদত্যাগ মোটেই […]

সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত

সুদানে সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও শিশুরাও রয়েছে। চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। সোমবার রাজধানী খার্তুমে ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ‘ইমার্জেন্সি লইয়ার্স’ নামের একটি সংগঠন। সুদানের গৃহযুদ্ধে বেসামরিক মানুষের ওপর সংঘটিত সহিংসতার ঘটনাগুলো পর্যবেক্ষণ করে সংগঠনটি। […]

দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু

দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা পাঁচ দিনের ছুটি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটাবেন। একই সঙ্গে বন্ধ রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত। ছুটির আগে গতকাল সোমবার (১৯ অক্টোবর) ছিল শেষ কর্মদিবস। দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি হওয়ায় সোমবার বিকেল থেকেই বাসস্ট্যান্ড, […]

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর বাইরের পূজামণ্ডপ দেখতে, রংপুর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও এয়ারপোর্ট থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। রংপুরের জেলার রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করার রয়েছে প্রধানমন্ত্রীর। পরে, পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : প্রধানমন্ত্রী […]

বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সে সপ্তাহান্তে দাঙ্গা ও লুটপাটের পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের কিছু এলাকায় রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।সোমবার (১৯ অক্টোবর) রাতে এ কারফিউ জারি করা হয়। প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক ও লে আল এলাকায় স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। মার্সেই, বোর্দো, নিস, লিয়োঁ ও লিলসহ অন্যান্য শহরেও আংশিক […]

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১৪

নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হতাহতদের বেশিরভাগই বাসযাত্রী। এর আগে ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া […]