, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর বাইরের পূজামণ্ডপ দেখতে, রংপুর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও এয়ারপোর্ট থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।

রংপুরের জেলার রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করার রয়েছে প্রধানমন্ত্রীর। পরে, পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি : প্রধানমন্ত্রী ১০টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন সাড়ে ১২টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরের উদ্দেশে যাত্রা, বেলা ১টা ১৫ মিনিটে শাহ মখুদুম বিমান বন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পুজামন্ডপ পরিদর্শন, ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি।

বিকাল তিনটায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান, বিকাল ৪টায় ১৫ মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাত্রা।

বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পুজামন্ডপ পরিদর্শন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি, রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা এবং ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরের অবতরণ।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details