সাভারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ থামাতে গিয়ে এসবি কর্মকর্তা নিহত, আহত ছেলে

ঢাকার সাভারের আমিনবাজারে প্রতিপক্ষের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) প্রাণ হারিয়েছেন। দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে তিনি ও তাঁর ছেলে মারাত্মক হামলার শিকার হন। এ ঘটনায় তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় এই […]
ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা সরেজমিনে তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগের ঘটনায় আজ সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বিএনপির গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানার নেতৃত্বে তদন্তকারী দল প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হামলার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে […]
পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত রাশিয়া ও ইউক্রেন সফরে যাওয়ার আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এ প্রস্তাব দেন। খবর এনডিটিভির। ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কো এবং রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভ সফর করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির পথ […]
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা শহরে অবস্থিত রেজিমিয়েন্তো ২ বলিভার সামরিক স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে।স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।বিস্ফোরণে অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে। আহতদের মধ্যে […]
জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে সরকার বিকল্প উৎস খুঁজছে এবং প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শনিবার (০৫ সেপ্টেম্বর) ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ এ সভার আয়োজন করে। সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের রপ্তানি […]
আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি

আইনের ফাঁকফোকরের কারণে মাদক কারবারি ও ছিনতাইকারীদের অনেক সময় দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা যায় […]
ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চটি যাত্রা শুরু করে। এর আগে সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশ করে জোটটি। সমাবেশ শেষে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় […]
ঢাকার ‘কিং’ খ্যাত মির্জা আব্বাস এমপির জাতীয় সংসদে দাপ্তরিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ‘কিং’ খ্যাত, পরোপকারী ও মানুষের আপদ-বিপদে পাশে দাঁড়ানো রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি জাতীয় সংসদে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে গিয়ে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের […]
পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। […]
মার্কিন হামলায় ইরানে নারী-শিশুসহ ১০৫ জন আহত, পাল্টাপাল্টি হুমকি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে ঘিরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। এ হামলার পর পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো সময় ইরানের ওপর আবারও […]