, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কলাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে? বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর এভাবে অনুভূতি প্রকাশ করেন উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু গাজী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের খবর পেয়ে ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা রাজু গাজী তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় সরকার প্রধানের সঙ্গে হাত মিলাতে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে যান।প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি।

সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। যাওয়ার সময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান। আবার অনেকের মাথায় হাত বুলিয়ে দেন। এর মধ্যে স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান সরকার প্রধান। প্রধানমন্ত্রীকে রাজু বলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।

সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। বিকেলে মোংলা বন্দরের জেটি পরিদর্শন করেন। পরে সেখানে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকাল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশ পথে ঢাকায় ফিরেযান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details