, ,
, ,

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে রালী ও বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান নেতৃবৃন্দের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহবান নেতৃবৃন্দর। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রিন্স আহামেদ ইমরান।

জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তার বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “যুবদল আমার প্রাণের সংগঠন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি যুবদল কে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেহেরপুর জেলা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। সংগঠনের শক্তি হচ্ছে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক সচেতনতা।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপতথ্য প্রোপাগাণ্ডা গুজবের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তব্যে তিনি আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং সহিংসতায় ১৪০০ শো মানুষ প্রাণ হারিয়েছেন এটা জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদন রিপোর্টে বলা হয়েছে বাস্তবে আরও অনেক বেশি একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “একটি রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিতর্কিত ভূমিকা পালন করেছে। অন্যদিকে, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য, অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি। এসব বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, ভারতের উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটার জেনারেল এটিএম মাসুম জামা্তের পক্ষে গোপন বৈঠক করেন। এ বিষয়ে তিনি দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন

তিনি বলেন, “যুবদলের নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে। দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কামরুল হাসান যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো পরাজিত শক্তি আমাদের মাথা নত করাতে পারবে না, ইনশাআল্লাহ। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।”

তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের দলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ঐতিহ্য, রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সমাবেশে নেতৃবৃন্দ যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও খবর

Payment Due

Clear Your Payment for Accessing Control

Contact wephic for More Details